May 18 2025

নিয়মিত বিদ্যালয় তথা ক্লাশে উপস্থিত থাকা একান্ত আবশ্যক।

May 18, 2025

সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিক চরিত্র গঠন এবং পড়াশোনায় কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জনের জন্য নিয়মিত মাদরাসায় উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অতএব, আপনার সন্তানকে নিয়মিত, সময়মতো ও পূর্ণ প্রস্তুতি নিয়ে মাদরাসায় পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। পাশাপাশি বাড়িতে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা, দৈনন্দিন পড়া আদায় করা এবং সন্তানের আচার-আচরণ ও নৈতিক শিক্ষার প্রতি যত্নবান হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

মনে রাখবেন, শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টাই একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।

সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

আদেশক্রমে
দারুল জান্নাত মডেল মাদরাসা

 

নিয়মিত বিদ্যালয় তথা ক্লাশে উপস্থিত থাকা একান্ত আবশ্যক।