নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম।
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ, নৈতিক চরিত্র গঠন এবং দীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দারুল জান্নাত মডেল মাদরাসায় আপনাকে স্বাগতম।
২০০৮ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানের ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের জন্য রয়েছে হিফজ ও জেনারেল শিক্ষাব্যবস্থা এবং আবাসিক ও অনাবাসিক সুবিধা।
আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের কুরআন-সুন্নাহর আলোকে নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও উত্তম চরিত্রে সমৃদ্ধ করে আধুনিক জ্ঞান ও দক্ষতায় যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা।
আপনার সন্তানের উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আজই মাদরাসায় যোগাযোগ করে ভর্তি-সংক্রান্ত তথ্য সংগ্রহ করুন।
ঠিকানা: বামৈল দক্ষিণ (বালুর মাঠ সংলগ্ন), ওয়ার্ড নং ৬৬, ডেমরা, ঢাকা-১৩৬১।
যোগাযোগ: ০১৭২০৫৫৩৫২০, ০১৮১৮৮৪০৭০০
আপনার সন্তানের আলোকিত ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।